গাজা থেকে ড্রোন, ঘুড়ি ও বেলুন পাঠানোর অভিযোগ তুলে সেখানে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে ইসরায়েল।
রোববার (২৩ আগস্ট) গাজার জাওয়াইদা শহরের একটি আবাসিক ভবন ও এর কাছের নুসেইরাত শরণার্থীশিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে চার বছর বয়সী শিশু মোহাম্মদ আবদেল-সালাম তাহাসহ কয়েকজন উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামলার ঘটনাগুলো তারা তদন্ত করছে। এর আগে দেইর আল-বালাহ শহরে হামাসের এক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবিও জানিয়েছিল ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা থেকে ড্রোন, ঘুড়ি ও বেলুন পাঠানো বন্ধ না হলে সেখানে হামলা আরও বাড়ানো হবে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হামাস নেতা বাসেম নাইম। তার বক্তব্য, শিশুরা ধ্বংসস্তূপের মধ্যে খেলতে খেলতেই ঘুড়ি ওড়াচ্ছে।
এদিকে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে ১২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের ঘটনার পর পরিচালিত অভিযানে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সূত্র: কালের কণ্ঠ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন