ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

জন্মদিনের পরই শোক, ‘মগজখেকো অ্যামিবা’য় আক্রান্ত হয়ে মার্কিন শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে মস্তিষ্কখেকো অ্যামিবা নেগলেরিয়া ফাওলেরিতে আক্রান্ত হয়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাস্টনের বাসিন্দা লিলিয়ান স্মার্ট গত শনিবার মারা যায়। এর ঠিক এক দিন আগে সে জন্মদিন উদযাপন করেছিল। তার মৃত্যুর খবর পরিবার ‘লাভ ফর লিলিয়ান’ নামে একটি ফেসবুক পেজে জানায়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল লিলিয়ান। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের লেক ক্লেইবোর্নে সাঁতার কাটার পর বিরল ও প্রাণঘাতী এই অ্যামিবায় আক্রান্ত হয় সে।

লিলিয়ানের পরিবার কঠিন সময় পার করার সময় রাস্টনের দুই ডজনের বেশি স্থানীয় ব্যবসা তাদের পাশে দাঁড়ায়। ‘লাভ ফর লিলিয়ান’ ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, এসব ব্যবসা তাদের বিক্রির একটি অংশ স্মার্ট পরিবারকে সহায়তা হিসেবে দিয়েছে।

পরিবার জানায়, লিলিয়ানের মস্তিষ্কের ক্ষতি এতটাই গুরুতর ছিল যে চিকিৎসা চলার পরও তার শরীর আর সুস্থ হয়ে উঠতে পারেনি। তাকে বাঁচাতে চিকিৎসক ও স্বজনেরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।

লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ গত ১৯ আগস্ট জানায়, রাজ্যের একজন বাসিন্দা নেগলেরিয়া ফাওলেরিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের ধারণা, ক্লেইবোর্ন প্যারিশের লেক ক্লেইবোর্নে সাঁতার কাটার সময় ওই ব্যক্তি সংক্রমিত হন।

পরে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আক্রান্ত ব্যক্তি ছিলেন লিলিয়ান স্মার্ট। তার পরিবারের বন্ধুরাও বিষয়টি নিশ্চিত করেন।

নেগলেরিয়া ফাওলেরি সংক্রমণ অত্যন্ত প্রাণঘাতী

নেগলেরিয়া ফাওলেরি সংক্রমণ অত্যন্ত বিরল হলেও এটি প্রায় সবসময়ই প্রাণঘাতী। ২০১১ সাল থেকে লুইজিয়ানায় এ ধরনের মাত্র কয়েকটি ঘটনা শনাক্ত হয়েছে।

নেগলেরিয়া ফাওলেরি একটি বিরল অ্যামিবা, যা সাধারণত উষ্ণ মিঠা পানিতে পাওয়া যায়। নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করলে এটি মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। তবে এ ধরনের সংক্রমণ খুবই বিরল। গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এর সংক্রমণ বেশি দেখা যায়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯৩৭ সাল থেকে দেশটিতে নেগলেরিয়া ফাওলেরি সংক্রমণের প্রায় ১৮০টি ঘটনা শনাক্ত হয়েছে।

নেগলেরিয়া ফাওলেরি সম্পর্কে যা জানা জরুরি

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের রাজধানী লিটল রকের একটি কান্ট্রি ক্লাবের স্প্ল্যাশ প্যাডের পানিতে নেগলেরিয়া ফাওলেরি সংক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছিল।

নেগলেরিয়া ফাওলেরি সাধারণত উষ্ণ মিঠা পানিতে পাওয়া যায়। হ্রদ, নদী ও পুকুরে এই অ্যামিবা থাকতে পারে। তবে লবণাক্ত পানি এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও পর্যাপ্ত ক্লোরিনযুক্ত সুইমিং পুলে এটি সাধারণত পাওয়া যায় না।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ পানির পরিবেশ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের উত্তর ও পশ্চিমাঞ্চলের মতো আগে যেসব এলাকায় এই অ্যামিবা সাধারণত দেখা যেত না, সেখানেও এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

নেগলেরিয়া ফাওলেরি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে মস্তিষ্কে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস নামের গুরুতর সংক্রমণ ঘটাতে পারে।

সাধারণত দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করার পর অ্যামিবা মস্তিষ্কে পৌঁছালে এই সংক্রমণ হয়। তবে নেগলেরিয়া ফাওলেরি-যুক্ত পানি পান বা গিলে ফেললে সাধারণত সংক্রমণ হয় না। এ ছাড়া এই সংক্রমণ একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়ায় না।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জন্মদিনের পরই শোক, ‘মগজখেকো অ্যামিবা’য় আক্রান্ত হয়ে মার্কিন শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x