ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ধর্মপ্রতিমন্ত্রী নিয়োগ নিয়ে বাবুনগরীতে হেফাজতের জরুরি বৈঠক, প্রধানমন্ত্রীর সাক্ষাতে ৯ সদস্যের প্রতিনিধি দল

ধর্ম মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নিয়োগ নিয়ে আপত্তি ও উদ্বেগ জানিয়ে চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এবং নায়েবে আমির মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর উপস্থিতিতে এ বৈঠক হয়।

বৈঠকে নেতারা প্রশ্ন তোলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় নতুন করে প্রতিমন্ত্রী নিয়োগের প্রয়োজন কেন হলো। একই সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রীর রাজনৈতিক ও ধর্মীয় ভাবাদর্শ এবং বিভিন্ন বক্তব্য নিয়েও সভায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সমীচীন হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং নায়েবে আমির মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর নেতৃত্বে ৯ সদস্যের বিশিষ্ট আলেমদের একটি প্রতিনিধি দল দ্রুত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে হেফাজতে ইসলাম বা কোনো মাদ্রাসার কোনো প্রতিনিধি যেন সদ্য নিয়োগ পাওয়া ধর্মপ্রতিমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকে অংশ না নেন, সে বিষয়েও আহ্বান জানানো হয়েছে।

জরুরি এ বৈঠকে মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াকুব উসমানি, মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ ও মাওলানা নুরুল হকসহ অন্যান্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ধর্মপ্রতিমন্ত্রী নিয়োগ নিয়ে বাবুনগরীতে হেফাজতের জরুরি বৈঠক, প্রধানমন্ত্রীর সাক্ষাতে ৯ সদস্যের প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x