অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুজ্জামান হীরা। এ ছাড়া আকিজ বেকার্স গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের কণ্ঠভোটে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আরিফুর রহমান সভাপতি এবং মো. জহির রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কণ্ঠভোটে নির্বাচিত অন্যান্য পদধারীরা হলেন—সাংগঠনিক সম্পাদক মো. মইন উদ্দিন গাজী, দপ্তর সম্পাদক মো. মানিক মিঞা, অর্থবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. শাকিল আহমেদ, আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল হক এবং কর্মসংস্থানবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম।
নবনির্বাচিত সভাপতি মো. আরিফুর রহমান জানান, সংগঠনের বাকি পদগুলো আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে বিক্রয় পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করলেও কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও সুনির্দিষ্ট নীতিমালার অভাবে তাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
তারা বলেন, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্য বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হলে দেশের বিক্রয় পেশাজীবীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
নবনির্বাচিত সভাপতি মো. আরিফুর রহমান সব বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘একতাই শক্তি, একতাই মুক্তি’—এই মূলমন্ত্র সামনে রেখে বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএসপিএ কাজ করে যাবে।
সূত্র: আমার দেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন