ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

সব মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ কর্মসূচির নির্দেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের কর্মসূচি বাস্তবায়নের জন্য বলা হয়েছে। পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

যেসব কর্মসূচি আয়োজন করতে হবে

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের মাদ্রাসাগুলোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে।

এ ছাড়া ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজনের কথা বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে—

হামদ-নাত পরিবেশন

স্বরচিত কবিতা পাঠ

সাংস্কৃতিক প্রতিযোগিতা

মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা

আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২৩ আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি পালনের নির্দেশনা দেয়।

জানা গেছে, ১৩ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী সময়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সব মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ কর্মসূচির নির্দেশ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x