বরিশালের বাবুগঞ্জ থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বাবুগঞ্জ থানার এসআই (নিঃ) মো. দেলোয়ার হোসেন পিপিএম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানাধীন দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার নতুনহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেদী হাসান সজল (২১) ও মাসুদ রানা (২০)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন