বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ২১ জেলার অস্থায়ী লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকরা।
মঙ্গলবার ফরিদপুর সার্কেলের আওতাধীন গোয়ালচামট এলাকায় এ কর্মসূচি পালন করেন ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের অস্থায়ী লাইন সাহায্যকারী শ্রমিকরা।
কর্মবিরতিতে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে দিন-রাত দায়িত্ব পালন করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। ফলে দীর্ঘদিন কাজ করার পরও চাকরির ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
শ্রমিকরা বলেন, কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হলে গ্রাহকের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজে তারা নিয়মিত দায়িত্ব পালন করেন। মানুষের ঘরে বিদ্যুতের আলো ফিরিয়ে দিতে কাজ করলেও তাদের নিজেদের পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে।
তাদের দাবি, দীর্ঘদিনের কর্মঅভিজ্ঞতা ও দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করতে হবে। একই সঙ্গে অস্থায়ী লাইন সাহায্যকারীদের রাজস্ব খাতে চাকরি স্থায়ী করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
কর্মবিরতিতে শ্রমিকরা তাদের এক দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা পরবর্তী কর্মসূচি দেওয়ার কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইমামুল ইসলাম রকি, সাহায্যকারী মো. ফারুকুর রহমান, লাইন সাহায্যকারী আব্দুল বারেক মোল্লা,মো. সাগর আহাম্মেদ খসরু, নিজাম হোসেন, মোহাম্মদ আদেল শেখ ও মো. মেজবাহসহ অন্য শ্রমিকরা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন