ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী বাছাই করা হবে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে। এ ক্ষেত্রে তৃণমূলের মতামতের পাশাপাশি প্রার্থীদের যোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, দলের শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নির্বাচনে একজন প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দেওয়া হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে অবস্থান নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ এবার নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া।

দলকে শৃঙ্খলাপূর্ণ ও সমন্বিতভাবে পরিচালনা করাকে বর্তমান সময়ে প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দলের নেতাকর্মীরা সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে জানাবেন এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবেন।

রুহুল কবির রিজভী বলেন, নেতাকর্মীরা জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না। জনস্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড বিএনপি করবে না।

সূত্র: ইনসাফ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x