সোমবার (২৪ আগস্ট) দুপুরে বগুড়ার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ কৌশিক খন্দকার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি মিসকেস করেন আসামিপক্ষ। আবেদনটি গ্রহণ করে আদালত শুনানির জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।
তবে তানভীরের অসুস্থতার বিষয়টি উল্লেখ করে শুনানির তারিখ এগিয়ে নেওয়ার আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী। সোমবার আদালতে বিশেষ পিটিশন দাখিল করা হলে দুপুর আড়াইটায় এর শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিচারক আবেদনটি মঞ্জুর করে ১ সেপ্টেম্বর জামিন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী ও বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী বলেন, গাজী সালাউদ্দিন প্যানিক ডিজঅর্ডার, মাথাব্যথা ও সারভিক্যাল স্পন্ডাইলোসিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে তিনি দুবার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কারাগারে থাকা অবস্থায় গত ১৫ আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আইনজীবী আরও বলেন, তানভীরের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দ্রুত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত আবেদনটি মঞ্জুর করে ১ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।
তবে বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার রুকাইয়া পারভীন বলেন, কারাগারে তানভীরের ব্রেন স্ট্রোকের মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি সামান্য অসুস্থতা অনুভব করার পাশাপাশি হাত-পা অবশ হয়ে আসছে বলে জানালে কারা চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরী পাড়ার একটি বাসা থেকে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র: কালবেলা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন