ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

স্থানীয় সরকারের সব সরকারি অফিসের ছাদে বসবে সোলার প্যানেল

স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সব সরকারি অফিস ভবনের ছাদে ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপন করা হলে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। এর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনাও নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত দুটি পৃথক সভায় এসব কথা জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ের সরকারি প্রতিষ্ঠান নয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব সরকারি সেবা অবকাঠামোর দৃষ্টান্ত তৈরি করা সম্ভব।

তিনি জানান, সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে। এর ফলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার পরও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকবে। এই কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বেসরকারি খাতের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এ জন্য ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নেওয়ার পাশাপাশি এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের উদ্যোগ নেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সরকারি ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি এ কার্যক্রমের অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

সূত্র: ইনসাফ 24

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকারের সব সরকারি অফিসের ছাদে বসবে সোলার প্যানেল

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x