ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ঈদে মিলাদুন্নবীর আয়োজন সীমিত না করার আহ্বান মাহফুজ আলমের

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন পক্ষের আয়োজিত কর্মসূচি নির্বিঘ্নে পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে মাহফুজ আলম বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সব পক্ষের সব আয়োজন নির্বিঘ্নে পালন করতে দিতে হবে। উগ্র-ডানপন্থীদের বিরোধিতার কারণে নবীজি প্রশস্তির এই চর্চা কোথাও সীমিত করা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

মাহফুজ আলম আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর প্রশংসার সংস্কৃতি এ দেশের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বাংলার মানুষের আত্মার সঙ্গে নবীজি মিশে আছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলায় দীর্ঘদিন ধরে চলে আসা নবীজি প্রশস্তি, মৌলুদ শরিফ ও নাতে রাসুলের সংস্কৃতি অব্যাহত থাকবে।

সূত্র: ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ঈদে মিলাদুন্নবীর আয়োজন সীমিত না করার আহ্বান মাহফুজ আলমের

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন পক্ষের আয়োজিত কর্মসূচি নির্বিঘ্নে পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে মাহফুজ আলম বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সব পক্ষের সব আয়োজন নির্বিঘ্নে পালন করতে দিতে হবে। উগ্র-ডানপন্থীদের বিরোধিতার কারণে নবীজি প্রশস্তির এই চর্চা কোথাও সীমিত করা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

মাহফুজ আলম আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর প্রশংসার সংস্কৃতি এ দেশের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বাংলার মানুষের আত্মার সঙ্গে নবীজি মিশে আছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলায় দীর্ঘদিন ধরে চলে আসা নবীজি প্রশস্তি, মৌলুদ শরিফ ও নাতে রাসুলের সংস্কৃতি অব্যাহত থাকবে।

সূত্র: ইনকিলাব

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x