ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা এরশাদের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২০ মে রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণা করার অভিযোগে ২০০৮ সালে এক ব্যবসায়ী গুলশান থানায় বিদিশা এরশাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সূত্র: চ্যানেল ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x