সোহেল তাজ বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী দলকে দমন ও নিপীড়নের পথ অনুসরণ করেছে। একই সঙ্গে হত্যা-গুমের রাজনীতি এবং দুর্নীতির পথ বেছে নেওয়ার ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এই চক্রের মধ্যে আক্রান্ত হয়েছেন।
আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের মনোভাব থেকে দূরে সরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দলের নেতারা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন। ‘মাছের পচন শুরু হয় মাথা থেকে’—এই প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
সোহেল তাজ বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সময় থেকেই দলের পচন শুরু হয়েছিল। এবার সেই পচন পুরো সংগঠনে ছড়িয়ে পড়েছে।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে পার্থক্য রয়েছে। সেই সময়ের আওয়ামী লীগ ছিল নীতি ও আদর্শভিত্তিক দল। আর বর্তমান আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’—বিষয়টি এখন পরিষ্কার।
সূত্র: মানবজমিন

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন