নওগাঁর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি-বিএসএফের যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ২১৯/২৪-আর থেকে ২১৯/২৯-আর পর্যন্ত এ যৌথ টহল পরিচালনা করা হয়।
যৌথ টহলে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জেসিও ৮৯৭৭ সুবেদার মো. আব্দুস সালাম। তার সঙ্গে ছিলেন আরও পাঁচজন বিজিবি সদস্য। অপরদিকে, ১২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন টিলাসন ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন এসআই নন্দ কিশোর সিং। তার সঙ্গে ছিলেন আরও পাঁচজন বিএসএফ সদস্য।
টহল চলাকালে সীমান্তে পুশইন প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যৌথ টহল কার্যক্রম সম্পন্ন হয়।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন