ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

পোরশায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পোরশা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পোরশায় আয়োজিত এ শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের  মেযর পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য হাবিবুর রহমান। এছাড়া পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সাগর আলী, সেক্রেটারি শরিফুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ শিক্ষা বৈঠকে সংগঠনের সদস্যদের নৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ইসলামী জ্ঞানচর্চা এবং দায়িত্বশীলতা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সদস্যদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পোরশায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পোরশা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পোরশায় আয়োজিত এ শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের  মেযর পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য হাবিবুর রহমান। এছাড়া পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সাগর আলী, সেক্রেটারি শরিফুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ শিক্ষা বৈঠকে সংগঠনের সদস্যদের নৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ইসলামী জ্ঞানচর্চা এবং দায়িত্বশীলতা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সদস্যদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x