ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

নরসিংদীতে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে গ্রেফতার ২৩৭

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় এক কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে একটি আমেরিকায় তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩টি ইয়াবা, ২৫০ কেজি গাঁজা এবং ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় এক কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

জেলা পুলিশ আরও জানায়, র‌্যাব, এপিবিএন ও আরআরএফের সহযোগিতায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে এক যুবককে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এ ঘটনায় নিহত যুবকের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালও উদ্ধার করা হয়।

এ ছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানের সময় জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে ১ হাজার ৮৬৬টি যানবাহনে তল্লাশি চালানো হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। এ সময় ৩৫টি মোটরসাইকেল আটক করা হয় এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সপ্তাহব্যাপী এই অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নরসিংদীকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে। নরসিংদীকে মাদকমুক্ত করা হবে।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নরসিংদীতে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে গ্রেফতার ২৩৭

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x