ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, স্ত্রীর দাবি অন্য কথা

ফেনীর পরশুরাম উপজেলার আমজাদনগর সীমান্তে মো. সুজন (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সুজন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের উত্তর কোলাপাড়ার বিপরীতে ভারতের আমজাদনগর শ্মশানঘাট এলাকায় যান। পরে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় কাঁটাতারের বেড়া পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

তবে সুজনের স্ত্রী আয়েশা আক্তারের দাবি, জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে দুপুরে সীমান্ত এলাকায় গিয়েছিলেন তার স্বামী। ভারতের কয়েকজন ব্যক্তির সঙ্গে সুজনের আগে থেকেই শত্রুতা রয়েছে। সেই বিরোধের কারণে তারাই সুজনকে বিএসএফের হাতে ধরিয়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সীমান্তের ওপারে সুজনকে মাদকসহ আটক করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিজিবি অবগত রয়েছে।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, স্ত্রীর দাবি অন্য কথা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x