পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাড়িটি এলাকার প্রয়াত ব্যবসায়ী আব্দুল খালেক বেপারীর। মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন আশপাশের মানুষ। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মূল্যবান সব মালামাল পুড়ে কয়লা হয়ে যায়।
উলানিয়া বন্দরের স্থানীয় ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শী মিলন জানান, দুপুরে আগুন লাগার খবর পেয়েই তারা দ্রুত সেখানে ছুটে যান। কিন্তু আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, চোখের সামনেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. জাকির হাসান এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এতে কেউ হতাহত হয়নি।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন