বগুড়ার সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানার একটি অভিযানিক দল নারচী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকরা হলেন— মোঃ নাঈম আকন্দ (২০), পিতা—মোঃ শহিদুল ইসলাম, সাং—নারচী পশ্চিমপাড়া এবং মোঃ আশিক মিয়া, পিতা—মোঃ শুকুর আলী প্রাং, সাং—বাগবেড়, সারিয়াকান্দি পৌরসভা, ৭নং ওয়ার্ড, থানা—সারিয়াকান্দি, জেলা—বগুড়া।
পুলিশ জানায়, আটক মোঃ নাঈম আকন্দের কাছ থেকে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আটক মোঃ আশিক মিয়া জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে পুলিশের অভিযানে আটক হন। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
আটক দুজনকে থানায় নিয়ে আসার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসীর প্রতি পুলিশের আহ্বান
সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে থানা এলাকার বিস্তীর্ণ পরিধি ও বিপুল জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্তসহ পুলিশের বিভিন্ন দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
এ অবস্থায় অপরাধ প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাভিত্তিক সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সারিয়াকান্দি থানা পুলিশ।
পুলিশ আরও জানায়, এলাকাবাসীর সহযোগিতা ছাড়া অপরাধ দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা কঠিন। জনগণের কাছ থেকে পাওয়া তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন