ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মুহাম্মাদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার কোনো ভুল করলে তা আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে রেখে যেতে হবে। কাজ করতে গেলে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মুহাম্মাদ (সা.) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন অন্ধ মানুষকে আলো দেখানোর মতো মহৎ কাজ আর হতে পারে না। ইনস্টিটিউট অব হযরত মুহাম্মাদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করে আসছে। এর পাশাপাশি তিন বছর আগে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এই কার্যক্রমের আওতায় নেওয়া হয়েছে। তারাও মানুষ এবং তাদেরও অধিকার রয়েছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসনের স্বাদ নিশ্চিত করতে এমন একটি দেশ গড়তে হবে, যেখানে ফ্যাসিজম আর ফিরে আসতে না পারে।

আইনমন্ত্রী আরও বলেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা উচিত নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে আছেন, তাদের চোখ খুলতে হবে। দেশের উন্নয়ন ও গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে।

সূত্র: ইনসাফ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুহাম্মাদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x