চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজ কিশোরী সুমাইয়া আক্তার ইতি (১৭) কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি শুভ দেবনাথকে (২২) গ্রেপ্তার করা হয়েছে
ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে মতলব দক্ষিণ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ অব্যাহত রাখে। একপর্যায়ে পুলিশ জানতে পারে, কিশোরীটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় অবস্থান করছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ইমতিয়াজ কবিরের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশের দলটি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গুপ্তচরের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বায়েক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাড়িখোলা গ্রামে অভিযান চালায়। জজ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ কিশোরী সুমাইয়া আক্তার ইতিকে নিরাপদে উদ্ধার করা হয়। একই অভিযানে মামলার এজাহারনামীয় আসামি শুভ দেবনাথ (২২)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শুভ দেবনাথ মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর কবিরাজ বাড়ির বাসিন্দা।
উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ নিরাপত্তার সঙ্গে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান পুলিশ।
উল্লেখ্য পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার ইতি নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২১ আগষ্ট মতলব দক্ষিন থানায় একটি জিডি করে ইতির পরিবারের লোকজন

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন