বুধবার (২৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পুলহাট এলাকার মেসার্স ফুয়াদ ইন্ডাস্ট্রিজ রাইস মিলে এ অভিযান চালানো হয়। অভিযানে গুদাম থেকে ১৭০ বস্তা ইউরিয়া ও ৪৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তি সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে সার মজুতের কথা স্বীকার করেন। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন শরীফ। তিনি জানান, জব্দ করা সার সদর উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে এসব সার বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবীসহ কৃষি বিভাগ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা পোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন