ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। স্থানীয় বছিরপাড়া মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে ভূল্লী বাজার চৌরাস্তার পশ্চিম পাশে রঞ্জন দাসের সেলুনের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূল্লী উপজেলার কুমারপুর ডাবরীপাড়া এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ সজীব ইসলাম (২২) এবং কুমারপুর বসিরপাড়া এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের শরীর তল্লাশি করা হলে সজীব ইসলামের হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং রবিউল ইসলামের হেফাজত থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে স্থানীয় কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে ট্যাপেন্ডাডল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x