বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ছিলেন যুগান্তরের কবি। যেকোনো ধরনের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা তিনি দিয়েছেন। আন্দোলন-সংগ্রামের ক্ষেত্রেও তিনি ছিলেন অন্যতম প্রধান অনুপ্রেরণা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দেশের স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলনে কাজী নজরুল ইসলামই ছিলেন মূল অনুপ্রেরণা।
তিনি বলেন, আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে কাজী নজরুল ইসলামের বাণী মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়।
সূত্র: কালের কণ্ঠ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন