ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা। এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন আয়োজনকে ঘিরে কমিশনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

তবে বঙ্গভবনে অনুষ্ঠেয় এই সৌজন্য সাক্ষাতে নির্দিষ্ট কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ আজ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা। এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন আয়োজনকে ঘিরে কমিশনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

তবে বঙ্গভবনে অনুষ্ঠেয় এই সৌজন্য সাক্ষাতে নির্দিষ্ট কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: কালের কণ্ঠ

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x