বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট এবং ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। একই অভিযানে পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটসহ ছয়জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল ও পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: কালের কণ্ঠ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন