ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি, রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।

এর আগে বুধবার (২৬ আগস্ট) নেপালের এ দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নেপালের চলমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

বুধবার (২৬ আগস্ট) সংঘটিত আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। এ ঘটনায় প্রায় ৪০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। ভোতে কোশী নদীতে আকস্মিক বন্যার কারণে নেপালের তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি, রাষ্ট্রপতির শোক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x