ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বে মুসলিম দেশগুলোর জনসংখ্যা ও ভূ-কৌশলগত গুরুত্বের তুলনায় তাদের সম্মিলিত অর্থনৈতিক আকার তুলনামূলকভাবে ছোট।

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতপার্থক্য থাকা সত্ত্বেও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্য দেশ জ্বালানি সম্পদ, তরুণ জনগোষ্ঠী এবং বিশাল বাজারের পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্র ও স্থলপথের কেন্দ্রস্থলে রয়েছে।

পেজেশকিয়ান আরও বলেন, ওআইসির সদস্য দেশগুলোর মোট রপ্তানির মাত্র ১৯ শতাংশ নিজেদের মধ্যকার বাণিজ্যের অংশ। বাকি রপ্তানি ওআইসির বাইরের দেশগুলোর সঙ্গে হয়ে থাকে। এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সূত্র: প্রেস টিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x