ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

মার্কিন অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ বাড়ালেও তেহরানকে নতি স্বীকার করানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সামরিক সংঘাতের মাধ্যমে ওয়াশিংটন যেমন তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, তেমনি অর্থনৈতিক চাপ প্রয়োগ করেও তেহরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়।

পেজেশকিয়ান বলেন, ‘এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে আমেরিকা কিছুই অর্জন করতে পারবে না। যুদ্ধের সময়ও তারা কিছু অর্জন করতে পারেনি।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইরান যেভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আসছে, ভবিষ্যতেও একইভাবে দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করবে।

ইরানি প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেলসহ বিভিন্ন খাত থেকে আসা রাজস্বের প্রবাহ বন্ধ করা এবং দেশটির বৈশ্বিক আর্থিক যোগাযোগ সংকুচিত করাই ওয়াশিংটনের লক্ষ্য।

একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে তেহরানের দাবি, সামরিক চাপের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়েও ওয়াশিংটন ইরানের অবস্থান পরিবর্তন করতে পারবে না।

সূত্র: আইএসএনএ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মার্কিন অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x