ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

অবহেলিত ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শনকালে তিনি হাসপাতালটির জন্য বিভিন্ন চিকিৎসাসামগ্রী উপহার দেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে হাসপাতালে গিয়ে শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত আমির।

মতবিনিময়ের সময় শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা হাসপাতালের ভবন সংকট, চিকিৎসক ও শিক্ষার্থীদের কর্মস্থলসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সংকট সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজটি বর্তমানে অত্যন্ত অবহেলিত অবস্থায় রয়েছে। প্রকল্পের আওতাভুক্ত শিক্ষক ও চিকিৎসকদের নিয়মিত সম্মানী দেওয়া এবং ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ উত্থাপিত দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক।

উত্থাপিত দাবিগুলোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি যথাযথ মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তুলনামূলকভাবে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা সাশ্রয়ী এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। এ কারণে সাধারণ মানুষের এ চিকিৎসাব্যবস্থা আরও বেশি গ্রহণ করা উচিত।

সূত্র: এশিয়া পোস্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

অবহেলিত ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x