তিনি বলেন, জোটের শরিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কয়েক দিন আগে জোটের প্রধান জামায়াত আমির তাদের কার্যালয়ে গিয়েছিলেন। যোগ্য বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে ভূমিকা রাখার চেষ্টা করছেন তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি জানান, ১১ দলীয় জোটে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। সংগঠনের ভিত্তি শক্ত করার ক্ষেত্রে এটিকে বড় সুযোগ হিসেবে দেখছে দলটি। নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে সংগঠকদের দক্ষতা বাড়বে এবং তারা নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবেন। এর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সারজিস আলম বলেন, জেলা, উপজেলা, সিটি, পৌরসভা ও ইউনিয়ন—সব স্তরেই এনসিপি প্রার্থী দেবে। সব জায়গায় জয় পাওয়া সম্ভব নাও হতে পারে। কোথাও ফল ভালো হবে, আবার কোথাও ভালো নাও হতে পারে। এতে কোনো সমস্যা নেই। তবে জয়ের লক্ষ্যেই তারা নির্বাচনে লড়বেন। এ কারণে ১১ দলীয় জোটেও কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে নানা ইস্যুতে এনসিপির লংমার্চ কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে।
সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় ফেনী জেলা ও সংশ্লিষ্ট সাংগঠনিক কাঠামোর কার্যক্রম, সমন্বয়, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। দলীয় সূত্র জানিয়েছে, এটি এনসিপির অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মসূচি।
ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও সরোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সূত্র: এশিয়া পোস্ট

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন