তিনি বলেন, সারের জন্য কৃষকদের দুর্ভোগের বিষয়টি সামনে এলেও সরকার এসব অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
বুধবার (২৬ আগস্ট) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে সরকার মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইনের খসড়া নিয়ে আসছে। এর প্রতিবাদে আগামী রোববার (৩০ আগস্ট) শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী জোট।
তিনি বলেন, ‘আগামী ৩০ তারিখ গুমবিরোধী দিবস, যেটা আন্তর্জাতিকভাবে পালিত হয়, সেটাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেব। আমরা আগামীকালের (বৃহস্পতিবারের) অধিবেশনে সংসদেও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদীয় কায়দায় কথা বলব।’
দুর্বল গুম প্রতিরোধ আইনের প্রতিবাদেও ৩০ আগস্ট রাজধানীতে বিরোধী জোটের পদযাত্রা হবে বলে জানান নাহিদ ইসলাম।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জোটের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সূত্র: ইনসাফ ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন