ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, সিনেট ও কেন্দ্রীয় ব্যাংকে চীনা হ্যাকারদের হামলা

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও সিনেটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের অনুপ্রবেশ ও সাইবার হামলার তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, চীনা হ্যাকারদের একটি বড় ধরনের সাইবার অভিযান তারা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্র জানায়, চীনের একটি হ্যাকিং অভিযান তারা প্রতিহত করেছে। ওই অভিযান থেকে বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ, সিনেটসহ অন্যান্য সংবেদনশীল সরকারি প্রতিষ্ঠানে অনুপ্রবেশ ও হামলার চেষ্টা চালানো হয়েছিল।

মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হ্যাকিংয়ে ব্যবহৃত ‘কিউস্ক্যান’ ও ‘কিউটিরউটার’ নামের দুটি প্ল্যাটফর্মের ডোমেইন জব্দ করেছে তারা।

আদালতের নথি অনুযায়ী, হ্যাকারদের লক্ষ্যবস্তুর তালিকায় ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি, ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চারটি বেসরকারি প্রতিষ্ঠানও ছিল।

মার্কিন বিচার বিভাগের দাবি, হ্যাকিংয়ের জন্য ব্যবহৃত প্ল্যাটফর্ম দুটি চীনের নানজিংভিত্তিক প্রতিষ্ঠান ‘নানজিং শিনজিউওয়েই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি’ পরিচালনা করত। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা ‘মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি’ এবং সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) রয়েছে।

তবে চীনা কর্তৃপক্ষ এ ধরনের হ্যাকিংয়ের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তদন্ত নথি থেকে জানা যায়, হ্যাকার চক্রটি অন্তত ২০১৮ সাল থেকে নিজস্ব প্রযুক্তির বিভিন্ন টুল ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল নেটওয়ার্কে হামলা চালিয়ে আসছে। ২০১৯ সালের আগস্টে ভিপিএনের দুর্বলতা কাজে লাগিয়ে নাসার নেটওয়ার্কে প্রবেশের ব্যর্থ চেষ্টাও চালিয়েছিল তারা।

এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে এনার্জি ডিপার্টমেন্টের তিনটি ল্যাবরেটরি, এনআইএইচ, স্বাস্থ্য বিভাগের একটি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের একটি সিকিউরিটি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ করতে সক্ষম হয় হ্যাকাররা।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে সংশ্লিষ্ট সাইবার হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনা সরকারি সংস্থাগুলোর হয়ে অনেক বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিতভাবে উচ্চমাত্রার সাইবার অনুপ্রবেশ চালাচ্ছে। সাইবার নিরাপত্তা সংস্থা সেন্টিনেলওয়ানের বিশ্লেষক ডাকোটা ক্যারি বলেন, গত এক দশকে এ ধরনের আক্রমণাত্মক সেবা দেওয়া বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক এসব সাইবার হামলার ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, সিনেট ও কেন্দ্রীয় ব্যাংকে চীনা হ্যাকারদের হামলা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x