বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে প্রকাশিত এক গেজেটে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
গেজেটের তথ্য অনুযায়ী, নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি ইয়াসের খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় তদারকি ও পরামর্শ দেবেন তিনি।
এ ছাড়া দুই জেলার উন্নয়ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পর্যায়ের বিভিন্ন সমন্বয় সভা এবং প্রশাসনিক কার্যক্রমেও অংশ নেবেন তথ্য প্রতিমন্ত্রী।
গেজেটে আরও উল্লেখ করা হয়, মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে দেশের নির্দিষ্ট জেলার তদারকির জন্য মোট ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র: বাংলা পোস্ট

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন