ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করলেন মামুনুল হক

বাগেরহাটের মোল্লাহাটে ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও ৫০ জন দরিদ্র মানুষের মধ্যে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)-এর উদ্যোগে এবং এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এসব সহায়তা প্রদান করা হয়।

মোল্লাহাট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সালেহ আহমদ হামিদী।

অনুষ্ঠানে মোল্লাহাট, চিতলমারী ও ফকীরহাট উপজেলার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে একটি করে হুইলচেয়ার এবং ৫০ জন দরিদ্র মানুষকে একটি করে ভ্যান দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়ার মাধ্যমে তাদের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ৫০ জন খেটে খাওয়া মানুষকে ভ্যান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।

তিনি বলেন, অনেক দরিদ্র মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও উপার্জনের একটি বড় অংশ ভ্যানের মালিককে ভাড়া হিসেবে দিতে হয়। নিজের ভ্যান থাকায় তারা শ্রমের মাধ্যমে অর্জিত অর্থের পুরোটা পরিবারের প্রয়োজন পূরণে কাজে লাগাতে পারবেন। এর ফলে পরিবারে স্বচ্ছলতা এবং জীবনযাপনে কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফের মহাপরিচালক মাওলানা মাসরুরুল হক, মুহাম্মাদ কামাল উদ্দীন, রাহাত খন্দকার, সাদ সাম্মানসহ স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সূত্র: হুদহুদ নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করলেন মামুনুল হক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x