ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

রংপুরে চার খুনের কোনো ক্লু না মেলায় চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্‌ঘাটন করতে না পারাকে প্রশাসনের ‘চরম ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর নগরের শাপলা চত্বর এলাকায় মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রংপুরের হত্যাকাণ্ডকে ‘অমানবিক, বর্বর ও পৈশাচিক’ হিসেবে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, একজন শিক্ষিত সাবেক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো হত্যার কোনো ক্লু উদ্‌ঘাটন করতে পারেনি। জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এমনকি সংবাদমাধ্যমেও আলাদা আলাদা তথ্য প্রকাশিত হচ্ছে।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সরকার গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও মানুষের জানমালের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তিনি প্রশ্ন করেন, হত্যাকাণ্ডের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তাহলে সভ্য সমাজে মানুষের নিরাপত্তা কোথায়?

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে গোলাম পরওয়ার দ্রুত প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে ‘লং মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দেন।

সূত্র: সংবাদ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রংপুরে চার খুনের কোনো ক্লু না মেলায় চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x