ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে কাতারের সঙ্গে আলোচনায় ইরান, দিয়েছে একাধিক শর্ত

মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনায় বসেছে ইরান। প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রত্যাহারসহ বেশ কয়েকটি শর্ত দিয়েছে তেহরান।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

রেজাই জানান, ইরানের দেওয়া শর্তগুলো পূরণে যুক্তরাষ্ট্রকে প্রথমে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এরপর হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান।

তার ভাষ্য অনুযায়ী, ইরানের অন্যতম প্রধান দাবি হলো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে।

এদিকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যেও সমঝোতার উদ্যোগ চলছে। প্রাথমিকভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি করিডর তৈরিতে দুই দেশ সম্মত হয়েছে বলে জানা গেছে।

তবে এই সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আলাদা। মার্কিন প্রশাসনের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, ইরান ও ওমানের চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তাদের দাবি, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং মাইনও সরিয়ে নেওয়া হয়েছে। তবে বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা নির্ধারিত নেই এবং ইরানের ওপর নৌ অবরোধও অব্যাহত রয়েছে।

এ কারণে মধ্যস্থতাকারীদের উদ্যোগ চলমান থাকলেও হরমুজ প্রণালির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের পার্থক্য এখনো স্পষ্ট রয়েছে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি খুলতে কাতারের সঙ্গে আলোচনায় ইরান, দিয়েছে একাধিক শর্ত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x