ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

দেশের উন্নয়ন ও নিরাপত্তায় তরুণদের আদর্শিক-পেশাগত প্রস্তুতির ওপর জোর মুত্তাকীর

দেশের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে তরুণদের আদর্শিক ও পেশাগতভাবে যথাযথ প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।

তিনি বলেন, তরুণদের সঠিক আদর্শিক ও পেশাগত প্রস্তুতি দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে তরুণরা কার্যকর অবদান রাখার সক্ষমতা অর্জন করবে।

শুক্রবার (২৮ আগস্ট) কাবুলে ইমারাতে ইসলামিয়ার জিহাদি ঐতিহ্য সংরক্ষণ বিভাগের প্রকাশিত নতুন পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, ইতিহাস থেকে দেখা গেছে, ভুল চিন্তাধারা ও প্রবণতার বিস্তার সবসময় রাষ্ট্রগুলোর দুর্বলতা এবং দখলদারত্বের সুযোগ তৈরি করেছে।

বর্তমান সময়ে তরুণদের যথাযথভাবে প্রস্তুত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি। দেশের ব্যবস্থা শক্তিশালী করা, উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার জন্য তরুণদের সঠিকভাবে প্রস্তুত করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: তোলো নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দেশের উন্নয়ন ও নিরাপত্তায় তরুণদের আদর্শিক-পেশাগত প্রস্তুতির ওপর জোর মুত্তাকীর

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x