ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, তবে স্বীকার করছে না: সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দেশের প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার আশ্বাস দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগিয়ে গেলেও বিষয়টি তারা বিশ্বাস বা স্বীকার করতে চাইছে না।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা এনসিপির ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক সক্ষমতা বাড়াতে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কমিটি গঠন করা প্রয়োজন। এ উদ্দেশ্যে তারা দেশের প্রতিটি জেলায় সফর করছেন। প্রতিটি ইউনিয়নে এনসিপির সাংগঠনিক কমিটি থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে দল সমর্থন দেবে। এর মাধ্যমে এনসিপিকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির ধাপও সম্পন্ন হবে।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, তারা যেভাবে সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা করছে, তা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। তিনি বিএনপিকে বিরোধী দলকে গ্রহণ করার এবং তাদের কথা বলার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এসব বিষয়ে সংশোধন করে কাজ করুন। আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, আমরা সহযোগিতা করবো। আর যদি আপনারা দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যান, তাহলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে জনগণকে নিয়ে আমাদের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই হবে, ইনশাআল্লাহ।’

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে। তারা তিনটি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল। বিশেষ করে জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ কয়েকটি খাতে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু এসব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষও বুঝতে পারছে, তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে এবং স্বাভাবিকভাবে চলতে পারছে না। মানুষ পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎও নিয়মিত থাকছে না। কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা বিষয়টি বিশ্বাস ও স্বীকার করতে চাইছে না।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরতে বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি নেওয়া হচ্ছে। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে তারা বিএনপিকে প্রতিটি জায়গায় ব্যর্থতার বিষয়টি দেখিয়ে দিতে চান এবং মাঠপর্যায়ে মানুষের কাছে তারা ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে—এ বিষয়টিও তুলে ধরতে চান।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, তবে স্বীকার করছে না: সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x