সামাজিক সচেতনতা বৃদ্ধি ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সুগম করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর কড়াপুর গ্রামে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সংগঠন 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ'-এর উদ্যোগে বসুর হাট বাজার থেকে নদীর পাড় পর্যন্ত সংযোগ সড়কের দুপাশের আগাছা পরিষ্কারের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত পরিচ্ছন্নতা কর্মসূচিতে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলরা উপস্থিত থেকে সরাসরি অংশ নেন। এতে উপস্থিত ছিলেন 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ'-এর প্রতিষ্ঠাতা মোঃ ইয়াসিনুর রহমান আজাদী এবং সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম শাকিল খাঁন।
এছাড়াও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন সংগঠনের সহসভাপতি মোঃ রায়হান খলিফা,
সাংগঠনিক সম্পাদক সানজিদ ইসলাম সিয়াম, অর্থ সম্পাদক এহসানুল হক রাহাত খাঁন, সদস্য মোঃ আরিয়ান কাজী, মোঃ মামুন, মোঃ বয়জীদ, মোঃ নিরব হোসেন ও মোঃ নুরুল্লাহ জিসানসহ অন্যান্য দায়িত্বশীল ও স্থানীয় ব্যক্তিবর্গ।
কর্মসূচি চলাকালে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন