ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের

দেশে আইনজীবীর সংখ্যা প্রায় ৮০ হাজার হলেও তাদের পেশাগত দক্ষতার মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনজীবীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনজীবীদের প্রশিক্ষণের ঘাটতির বিষয়টি তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, ‘দেশের আইনজীবীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।’

নতুন আইনজীবীদের পেশাগত জীবনে অর্থকে সাফল্যের একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডে সব মূল্যায়ন করা যায় না।’

সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়েও প্রশ্ন তোলেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে ১৮ হাজার আইনজীবী অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কয়জন, তা জানার উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।’

নতুন প্রজন্মের আইনজীবীদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী।

সূত্র: ঢাকা ওয়াচ টোয়েন্টিফোর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x