শুক্রবার বাদ জুমা রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী জোনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাগরিক জীবনের নানা দুর্ভোগের প্রতিবাদ, সমস্যা সমাধানের দাবি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়ার কথা বলছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট থাকবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তবে জনগণের চাহিদা শুধু কার্ড পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং তাদের দুর্ভোগের কার্যকর সমাধান চায়। জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান না করে উন্নয়নের প্রচার কোনোভাবেই জনগণের অধিকার ও গণতন্ত্রের বিকল্প হতে পারে না।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা গ্রহণযোগ্য নয়। সরকারকে জনগণের সেবা করতে হবে এবং মানুষের জীবনযাত্রার সংকট দূর করতে হবে। তবে জনগণের ম্যান্ডেট ও গণরায় উপেক্ষা করার কোনো চেষ্টা করা উচিত নয়। অতীতে জনগণের ভোটাধিকার উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার যে পরিণতি হয়েছে, বর্তমান সরকারকে সেখান থেকে শিক্ষা নিতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মামুনুল হক বলেন, কেবল সংবিধান সংশোধন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না; প্রয়োজন কাঠামোগত ও কার্যকর সংস্কার। জুলাই সনদের মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক হতে হবে সমতা, সম্মান ও জনগণের স্বার্থকে ভিত্তি করে। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের মর্যাদাকে অগ্রাহ্য করে কোনো সম্পর্কই গ্রহণযোগ্য হতে পারে না।
মামুনুল হক বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে তাদের বিচার নিশ্চিত করা বাংলাদেশের অধিকার। দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও জনগণের প্রত্যাশার বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না।
সূত্র: আমার দেশ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন