ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

মক্কা চুক্তি জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: লেবার পার্টি

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের স্বাক্ষর ও অংশগ্রহণের পক্ষে দৃঢ় অবস্থান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শুক্রবার এক বিবৃতিতে দলটির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ভিত্তি করেই পরিচালিত হওয়া প্রয়োজন। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তির কারণে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।

তিনি বলেন, মক্কা চুক্তির মাধ্যমে যদি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, সার্বভৌমত্বের নিরাপত্তা এবং মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশের জন্য এই চুক্তিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় লেবার পার্টি সেটিকে স্বাগত জানায়।

লেবার পার্টির মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ কোনো দেশের শত্রু নয়, একইভাবে কারও অধীনস্থও নয়। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর করা সম্ভব। সবার সঙ্গে বন্ধুত্ব এবং সবার আগে জাতীয় স্বার্থ—বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি এমন হওয়া উচিত।

তিনি বলেন, মক্কা চুক্তিকে ঘিরে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি না করে চুক্তির শর্ত এবং বাংলাদেশের স্বার্থ পর্যালোচনা করতে হবে। এরপর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

মো. নাজমুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশেরই। কোনো বিদেশি শক্তির প্রভাব নয়, বরং বাংলাদেশের জনগণের স্বার্থকে সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি মক্কা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের প্রতি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মক্কা চুক্তি জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: লেবার পার্টি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x