ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

মতলবে খালেদা জিয়া স্মৃতি মাদক বিরোধী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাবেক সফল প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়  | শুক্রবার  কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মতলব পৌরসভা একাদশকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইলিয়টগঞ্জ বাদল রায় একাডেমি।

শুক্রবার ২৮ আগস্ট মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় চাঁদপুরের মতলব পৌরসভা একাদশ ও গৌরীপুর বাদল রায় একাডেমি।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মতলব পৌরসভা একাদশ। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও মাঠের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দখলে রাখে মতলব পৌরসভা একাদশ। দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা আরও বেড়ে যায়।

খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে গৌরীপুর বাদল রায় একাডেমির খেলোয়াড় ইকবাল সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে মতলব পৌরসভা একাদশ। এর কিছুক্ষণ পর গোল করার সহজ একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন দলের স্ট্রাইকার নিপু। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গৌরীপুর বাদল রায় একাডেমি।

ম্যাচে পরাজিত হলেও পুরো খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখায় মতলব পৌরসভা একাদশ। দলটি ম্যাচের বড় একটি সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে বেশ কয়েকটি কার্যকর আক্রমণ তৈরি করে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত পরাজয় মেন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মতলবে খালেদা জিয়া স্মৃতি মাদক বিরোধী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x