ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুদ্ধপাগল’ ইসরাইল আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে: এরদোয়ান

ইসরাইলের ‘যুদ্ধপাগল’ সরকার উসকানিমূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি বিঘ্নিত করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে আরও কার্যকর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

এক বক্তব্যে এরদোয়ান বলেন, ‘জায়নবাদি সরকার তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে।’ মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদেরও ইসরাইল টার্গেট করছে বলে অভিযোগ করেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করে এরদোয়ান বলেন, ইসরাইলের ‘গণহত্যার নেটওয়ার্কের আইনবহির্ভূত নীতির’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এখনো পর্যাপ্ত নয়।

তিনি বলেন, অঞ্চলে উত্তেজনা চলমান থাকার মধ্যেই মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে জোট ও সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে তুরস্ক কাজ করে যাচ্ছে।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরাইলি বিমান হামলার পর এরদোয়ান এসব মন্তব্য করেন। ওই সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, ঘাঁটিটিতে তুরস্কের সেনা মোতায়েন ঠেকাতেই হামলাটি চালানো হয়েছিল।

সূত্র: জিও নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

যুদ্ধপাগল’ ইসরাইল আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে: এরদোয়ান

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x