ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কি না, জানাল সৌদি আরব

সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের অবস্থান হলো, রিয়াদ ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ না দেওয়া পর্যন্ত ওই চুক্তি কার্যকর করা হবে না। তবে সৌদি আরব এ শর্ত মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির একটি সরকারি সূত্র।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে চুক্তি বাস্তবায়নের আগে সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ট্রাম্পের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত না হওয়া পর্যন্ত চুক্তিটি কার্যকর করা হবে না—এটাই বর্তমানে ওয়াশিংটনের অবস্থান।

অন্যদিকে, ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক বক্তব্যে সৌদি আরবের একটি সূত্র জানিয়েছে, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রিয়াদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। সৌদি আরবের অবস্থান স্পষ্ট এবং দৃঢ় বলেও উল্লেখ করেছেন তিনি।

ওই সৌদি সূত্রের ভাষ্য, ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না রিয়াদ।

সৌদি সূত্রটি আরও জানিয়েছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের একটি অংশ। ফলে এই কর্মসূচিকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করা উচিত নয়।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কি না, জানাল সৌদি আরব

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x