ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা অভিমুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া যানজট শনিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট তীব্র আকার ধারণ করে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, এর প্রভাব দাউদকান্দি, গৌরীপুর ও কুমিল্লার দিকেও ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। রাতভর মহাসড়কে আটকে থাকা অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকরাও চরম ভোগান্তিতে পড়েছেন।

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি সেতুর ঢাকা অভিমুখী লেনে সংস্কার ও ঢালাইয়ের কাজ চলায় যান চলাচল সীমিত করা হয়। ফলে মহাসড়কের একটি লেনে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। ধীরে ধীরে সেই চাপ দীর্ঘ যানজটে রূপ নেয়।

শুক্রবার বিকেল থেকে যানজট শুরু হলেও রাত বাড়ার সঙ্গে পরিস্থিতির আরও অবনতি ঘটে। গজারিয়ার ভবেরচর, ভাটেরচরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে যানবাহন স্থির হয়ে থাকতে দেখা যায়।

ট্রাকচালক রবিউল বলেন, তিনি গৌরীপুর এলাকা থেকে আসছেন। শুক্রবার রাত ১০টা থেকে যানজটে আটকে রয়েছেন। ভাটেরচর পর্যন্ত পৌঁছাতে তার প্রায় সাড়ে আট ঘণ্টা সময় লেগেছে। স্বাভাবিক সময়ে এই পথ পাড়ি দিতে এতটা সময় লাগে না।

বাসচালক জসিমউদ্দিন বলেন, আমিরাবাদ এলাকা থেকেই তিনি যানজটে পড়েন। ভবেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় নয় ঘণ্টা লেগেছে। দীর্ঘ সময় ধরে গাড়ি নিয়ে তাকে আটকে থাকতে হয়েছে।

এক বাসযাত্রী বলেন, এই মহাসড়কে প্রায়ই যানজট দেখা দেয়। দীর্ঘ সময় আটকে থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

ভবেরচর হাইওয়ে থানার ওসি বাবুল হোসেন জানান, সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর এলাকায় মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সেতু মেরামত ও ঢালাইয়ের কাজ চলছিল। এ কারণে ওই অংশে এক লেনে যানবাহন চলাচল করায় ঢাকা অভিমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, সোনারগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সেতুর ঢাকা অভিমুখী লেনে শুক্রবার বেলা ১১টা থেকে মেরামতকাজ শুরু হয়। রাত সাড়ে ৯টায় কাজ শেষ হলেও ঢালাই শুকানোর জন্য ওই লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার সকাল ৯টায় ঢাকা অভিমুখী লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। লেনটি খুলে দেওয়া হলে ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে ১৩ কিলোমিটার যানজট

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x