ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

জামালপুরে অনার্স শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়ার একটি ভাড়া বাসা থেকে ইশরাত জাহান রিমা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ওই এলাকার একটি আবাসিক ভবনের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইশরাত জাহান রিমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার রশিদুল্লাহ মণ্ডলের মেয়ে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কাচারিপাড়ার ওই বাসার একটি কক্ষ ভেতর থেকে বন্ধ ছিল। শুক্রবার রাতে কক্ষটি থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় কক্ষটি ভেতর থেকে বন্ধ। কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে জামালপুর ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে পুলিশ ভেতরে প্রবেশ করে।

তিনি জানান, কক্ষের ভেতর থেকে ইশরাত জাহান রিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জামালপুরে অনার্স শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x