শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাঁড়াকান্দা এলাকায় বেলাল নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতের দিকে খাঁড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের নারিকেল গাছে ডাব চুরির উদ্দেশ্যে ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কেটে নিচে ফেলার সময় অসাবধানতাবশত গাছে থাকা একটি ভিমরুলের চাকে আঘাত লাগে।
এরপর একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে কামড়াতে শুরু করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান। এতে তার হাত ও কোমরে গুরুতর আঘাত লাগে। পরে তিনি গাছের নিচে অসাড় অবস্থায় পড়ে থাকেন।
সকালে ব্যথায় কাতর হয়ে এবং উঠে দাঁড়াতে না পেরে দবির বাড়ির লোকজনকে উদ্ধারের জন্য ডাকতে থাকেন। তার ডাক শুনে বাড়ির মালিক ও স্থানীয়রা বাইরে এসে গাছের নিচে কাটা ডাবসহ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।
বাড়ির মালিক বেলাল বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর দবির তাদের ডেকে উদ্ধারের জন্য আকুতি জানান। বাইরে এসে তারা দেখতে পান, কাটা ডাবসহ তিনি গাছের নিচে পড়ে আছেন। পরে সদর থানায় বিষয়টি জানানো হয়।
বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছের নিচ থেকে আহত দবিরকে উদ্ধার করে। তার আঘাত গুরুতর হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন