ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে পিট হেগসেথকে অপসারণের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

ইরানে ট্রাম্প প্রশাসনের পরিচালিত সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ইয়াসামিন আনসারি বলেন, ডোনাল্ড ট্রাম্পের বেআইনিভাবে শুরু করা ইরান যুদ্ধের ছয় মাসে মার্কিন হামলায় একটি স্কুলে ১২০ শিশু নিহত হয়েছে এবং ১৮ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের রেকর্ড সর্বোচ্চ গ্যাসের দাম বহন করতে হচ্ছে। অন্যদিকে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের মাধ্যমে ট্রাম্প ও তার ছেলেরা বড় ধরনের আর্থিক লাভ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই যুদ্ধে ট্রাম্প কিংবা পিট হেগসেথ—কেউই তাদের কোনো লক্ষ্য পূরণ করতে পারেননি। কোনো কারণ ছাড়াই সেনাসদস্য, শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

সংকট নিরসনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত অথবা অভিশংসনের দাবি জানান এই কংগ্রেস সদস্য।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইরান যুদ্ধের কারণে পিট হেগসেথকে অপসারণের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x